
在手机上保存,获得更好体验
দিন শেষে, সাঁঝের আলোয়
লুকোবার পথ খুঁজে পেলে ভালোই।
টঙের অন্ধকারে
কে সাধু কে চোর?
মামা একটু সাইডে দাঁড়ান:
বছরের শেষ দিনে পাইনি
খুচরা আদর।
শীত এসে ধূসর করলো দিন;
শালার ক্ষুধায় চায়ের কাপও মলিন।
টঙের অন্ধকারে
(কমলা ফোঁটা ফোঁটা)
কেউ সাধু, কেউবা চোদ।
মামা একটু সাইডে দাঁড়ান:
শেষ রাতে মানুষের ভিড়ে
মশার কামড়।
(নতুন বছর আসে
পুরনো বছর যায়;
নতুন মানুষ আসে,
পুরানো মানুষ, হায়।।)