
时间:2018-09-01
在手机上保存,获得更好体验
Ami Swapane Royechhi Bhor - Krishna Guhathakurata
Lyrics by:Rabindranath Tagore
Composed by:Rabindranath Tagore
আমি স্বপনে রয়েছি ভোর
সখী আমারে জাগায়ো না
আমি স্বপনে রয়েছি ভোর
সখী আমারে জাগায়ো না
আমি স্বপনে রয়েছি ভোর
আমার সাধের পাখি
যারে নয়নে নয়নে রাখি
তারি স্বপনে রয়েছি ভোর
আমার স্বপন ভাঙায়ো না
আমি স্বপনে রয়েছি ভোর
কাল ফুটিবে রবির হাসি
কাল ছুটিবে তিমিররাশি
কাল আসিবে আমার পাখি
ধীরে বসিবে আমার পাশ
ধীরে গাহিবে সুখের গান
ধীরে ডাকিবে আমার নাম
ধীরে বয়ান তুলিয়া
নয়ান খুলিয়া
হাসিব সুখের হাস
আমার কপোল ভ'রে
শিশির পড়িবে ঝ'রে
আমার কপোল ভ'রে
শিশির পড়িবে ঝ'রে
নয়নেতে জল অধরেতে হাসি
মরমে রহিব ম'রে
তাহারি স্বপনে আজি
মুদিয়া রয়েছি আঁখি
কখন আসিবে প্রাতে
আমার সাধের পাখি
কখন জাগাবে মোরে
আমার নামটি ডাকি
আমি স্বপনে রয়েছি ভোর