Lok Thokanor Dhanda-BU Badhon

Lok Thokanor Dhanda

歌手:BU Badhon

时间:2025-12-31

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

{Verse 1}

কেউ তো কারও হয়না আপন

এইনা জগৎ সংসারে

মানুষ মানুষ রে খোঁজে

শুধুই যে তার দরকারে

মিথ্যা কথার ছড়াছড়ি

লোক ঠকানোর ধান্দা

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা - মানুষ

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা

{Verse 2}

উচিৎ কথায় বাড়ে বিপদ

শত্রু হয় অনেকে

দূরে থাকার নাইরে উপায়

এসব লোকের থেকে

পড়িলে এমন ফান্দে

লাগবে শুধু কান্দা

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা - মানুষ

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা

যার মুখে যা পায় না শোভা

শুনছি এমন বুলি

দেখতে মানুষের মতই

এমন মানুষগুলি

আর কত থাকবো মানুষ

হইয়া তুমি আন্ধা

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা - মানুষ

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা

কিসের লোভে করছো মানুষ

এমন ছোটা ছুটি

আজরাইল আসিলে পরে

খাইবা লুটোপুটি

মরার পরে হইবা তুমি

বাসি পচা গান্ধা

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা - মানুষ

ঐ পাড়েতে গিয়া পড়বা বান্ধা

展开显示全部歌词