Aamader Chhade - Chandrabindoo
আমাদের ছাদে
কে বসে বসে কাঁদে
দেখেছিল ঘুঘু
আহা পড়ে গেছে ফাদে
আমাদের ছাদে
কে বসে বসে কাঁদে
দেখেছিল ঘুঘু
আহা পড়ে গেছে ফাদে
তাই মেঘ লাগে চাঁদে আর
গলা নামে খাদে আর
কি কান্ড কি কান্ড
মধুর প্রমাদে
তার হাতীশালে হাতী
তার হ্যারিকেনে আলো
তার দুঃখটি বাদ দিয়ে তাই কবিতা বানালো
আহা রাংতায় মোড়া সেই কবিতা প্রয়াসী
তার বাথরুমে হাসি পায় খেতে বসে কাশি
তার ভালোবাসাবাসি যেন ধানক্ষেতে চাষী
যেন রাত শেষে হাসি
আর কি উপমা বাসি
তবু আমি প্রত্যাশী
আমাদের মাঠে
কে হামাগুরি কাটে
বোকাদের খোকা
তার ঘিলু খুলে চাটে
কোন দরদী বখাটে তাকে বেচে দেবে হাটে
আর চেপেচুপে ছেপে দেবে পুরোনো মলাটে
তার রংচটা ঠোটে
কিছু গালাগালি ফোটে
তার ব্রণভরা গালে কেন আবীর মাখালে
তার নখে লাল ছিটে
তার চোখে কালসিটে
তার ভিটে মাটি চাটি হবে আগামী মিনিটে
আহা তিনপেয়ে ঘোড়া সেই জোড়া অভিলাষী
তার দিনে সেবা দাসী চাই
রাতে ছোট মাসী
তার ভালোবাসাবাসি যেন রোববারে খাসী
যেন দ্বিতীয় পলাশী
আর বেলা খেপা হাসি
কিছু বিষাদ বিলাসী
আমাদের মাঠে
কে হামাগুরি কাটে
বোকাদের খোকা
তার ঘিলু খুলে চাটে
তার হাতীশালে হাতী
তার হ্যারিকেনে আলো
তার দুঃখটি বাদ দিয়ে তাই কবিতা বানালো
রংচটা ঠোটে
গালাগালি ফোটে
ব্রণভরা গালে
আবীর মাখালে
নখে লাল ছিটে
চোখে কালসিটে
ভিটে মাটি চাটি
আগামী মিনিটে
দরদী বখাটে
বেচে দেবে হাটে
মেঘ লাগে চাঁদে
গলা নামে খাদে
রংচটা ঠোটে
গালাগালি ফোটে