
在手机上保存,获得更好体验
জীবনের প্রতিটি ক্ষণে
আমার এই তনু মনে
তোমারি ভালোবাসা দাও বাড়িয়ে
আমার এ হৃদয়ে।।
ওয়াহিব্বু কা ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ইহকালীন যত করেছি গোনাহ
তব দ্বারে আমি চাই যে পানাহ।।
রহম চাদরে জড়িয়ে নাও ইলাহ
ওয়াহিব্বু কা ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
হায়াতের এই পুরো সময়টাতে
তোমারি স্মরণে যেন কাটে।।
আরাধনা শুধু তুমি ইলাহ।
ওয়াহিব্বু কা ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
দাও খুলে দাও প্রভু তুমি
হেদায়াতের দুয়ার
অগণিত কালিমা থেকে
চাই ক্ষমা বারেবার।।
তোমার রহম ছাড়া এই পৃথিবী আধার।
তুমি পালনকারী স্রষ্টা যে সবার
ওয়াহিব্বু কা ইয়া রব্বি ইয়া আল্লাহ।।