(ওলো ও সই
আমি কেমন করে কই
তার বিহনে নাই উতল মনের থৈ )2
সে চোখে চাহিলে, ভিজে যাই অঝোরে
বন্দে কি মায়াতে দিওয়ানা বানাইলো..
(যেভাবে, সাগরে,
ঐ নদী মিশে যায়
আমিও, ভেসে যাই,
শুধু তারই ইশারায় )2 ....ll
(না, ঘরে থাকেনা এ মন
যেন রাধার মতন
আমিও কুল হারালাম...
এই, পোড়া বুকের কি জ্বালা
যেন নদীর খরা
হৃদয়ের সুখ ভুলিলাম )2
আমি প্রেম যোগিনী হলাম...ll
ও বাঁকা নয়ানে,
কি যাদু কে জানে,
এ প্রেমের দহনে
যে পোড়ে সে জানে...ll