
在手机上保存,获得更好体验
কেন চলে যাও,
দেখা দিয়ে চকিতে
অসময়ে এলে বলো
কি তোমায় পারি দিতে?
কত কিছু বলা বাকি,
কাছে এসে বারে বারে
তুমি শুধু দিয়ে যাও ফাঁকি
যখন তখন, খোঁজে এ মন
তোমাকে, ছেঁড়া স্মৃতি তে...
কি করে বোঝাই
কি চাই, তোমার কাছে
তোমাকে ভেবেই, আজও
এ মন বাঁচে...
ভালোবাসা কি ভাবে আসে,
কে বোঝাবে, কেন কাকে
কে কখন ভালোবাসে
চাওয়া পাওয়া, সবই বৃথা
যদি মন,না পারে নিতে...