Potho Shishu-Gazi Anas Rawshan

Potho Shishu

专辑:Potho Shishu

时间:2022-07-05

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
猜你喜欢的歌曲
歌词

পথশিশু কান্দে পথে

নেই জীবনের ছন্দ

পথশিশু কান্দে পথে

গায়ে ভীষন গন্ধ।

পেটে কেবল ক্ষুধার জ্বালা

চোখ থাকিতেও অন্ধ।

পথশিশু পথের না হোক

ফুলশিশু ওরা।

জন্ম ওদের পথের পাশে

কষ্টে জীবন গড়া।

নাইরে কোন লেখাপড়া

বস্তি ঝোঁপে কান্দে ওরা।

ভিক্ষার থালা হাতে নিয়ে

পথে পথে ঘোরে।

দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন

রোদে পোড়ে বর্ষায় ভেজে

কান্দে জীবনখানি

বিবেক ক্যনো জাগেনারে

মুছতে চোখের পানি।

হাতপাতে পেটের জ্বালায়

রাস্তা ঘাটের মোড়ে।

ভিক্ষুক বলে তাড়া খায়

কেউবা ঘেন্না ছোড়েঁ।

দুঃখ ওদের আকাশ সমান

ফুলশিশূ হয়নাগো ক্যান

মণমাঝারে প্রশ্নগুলো

কেবল তাড়া করে।

দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন

ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে

বই তুলে দিন।

মানুষ রূপে বাঁচার মতন

সুযোগ করে দিন।

পথশিশু পথের নয়

বুকে তুলে নিন।

দয়াকরে মাথা গোঁজার

একটূ ঠাই দিন।

কিছু করলে ওদের জন্য

মিলবে ওগো আসল পুণ্য।

তাদের দুঃখে হৃদয় মাঝে

হুহু কেনো করে

মণমাঝারে প্রশ্নগুলো

কেবল তাড়া করে।

দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন

展开显示全部歌词