তোর শহরের গলিতে আজ আমি বড়ই অচেনা,
তোর দেওয়া সেই স্মৃতিগুলো এখন আর কেউ চেনে না।
কতটা রাত জেগেছি তোর মিথ্যে মায়ার টানে,
আমার এই বুকের কষ্ট এখন শুধু এই রাতই জানে।
তুই তো বেশ আছিস আমায় দিয়ে একরাশ যন্ত্রণা,
খালি পড়ে আছে আজ মনের সব শান্ত্বনা।
কথা ছিল হাতটা ধরে বহুদূর যাবি তুই,
ভেবেছিলাম তোর হাসিতেই আমি আকাশটা ছুঁই।
সেই আকাশ আজ মেঘে ঢাকা, বৃষ্টি পড়ে চোখে,
তোর বদলানো দেখে আজ অবাক লাগে লোকে।
তুই হারিয়ে গেলি অন্য কারোর সাজানো এক ঘরে,
আমি একলা পড়ে রইলাম বিষাদ সাগরে।
হয়তো কোনো একদিন তুই আমায় খুব খুঁজবি,
হারানোর বেদনাটা সেদিন গিয়ে বুঝবি।
সেদিন আমি থাকবো না আর তোর কোনো এক ডাকে,
মুছে যাবো তোর জীবন থেকে সময়ের বাঁকে বাঁকে।
তোর নতুন মানুষ হয়তো তোকে অনেক সুখে রাখে,
তাই তো তুই ভুলে গেলি আমার এই কথাকে।
জানিস তো, তোকে ছাড়া আমি বড্ড একা,
তবুও চাই না আর কোনোদিন হোক তোর সাথে দেখা।
তোর শহরের গলিতে আজ আমি বড়ই অচেনা,
তোর দেওয়া সেই স্মৃতিগুলো এখন আর কেউ চেনে না।
তুই ভালো থাকিস তোর সেই নতুন আপন নিয়ে,
আমি নাহয় হেরে গেলাম তোকে ভালোবেসে গিয়ে।
হুম... আমি নাহয় হেরে গেলাম তোকে ভালোবেসে গিয়ে।