নবী নবী বল বন্ধু ❤️
নবী নবী বল বন্ধু....
নবীর প্রেমে হৃদয় দিয়ে
মুখে দরূদ তোল।
একদিন যদি নসিব হয়
মদিনারই শহরে,
সবুজ গম্বুজ চোখে রেখে
বসবো প্রেমের তরে,
নীরব ঠোঁটে নামটি থাকবে
রহম পড়ুক ঢল।
আরশ পথে ডেকেছিলেন
তাঁকে স্বয়ং মহান রব,
তাঁরই শানে নাজিল হলো
আল কুরআনেরই সব!
খোদার প্রিয় হাবিব তিনি
মুহাম্মদ রাসূল।
জুলফিকার কয় নবীর নাতটি
হলো সেরা নিয়ামত,
হাবিবুর বলে নবীর নাতটি
হলো সেরা নিয়ামত,
অন্তরে যার নবীর প্রেম
পাবে তো সে হিদায়ত!
নবীর প্রেমে হৃদয় রাঙাও
জীবন হোক সফল।।
।।।।
Lyric : Hafijul Molla (Zulfiqar)