
在手机上保存,获得更好体验
যে আলো নেভার পথে, জ্বেলে তাকে রেখোনা
আঁধারে যে থাকে চোখে, আলো দিয়ে ঢেকোনা
যে রয়েছে অনুভবে, না থাকুক কাছে সে
দুচোখের আড়ালে থেকে, আঁখিজলে বাঁচে সে...
না যদি বিরহ থাকে, প্রেম তবে ডেকোনা
আঁধারে যে থাকে চোখে, আলো দিয়ে ঢেকোনা.....
কি হবে এ আলো জ্বেলে রেখে?
আসলে কি যায় দেখা, যা রয়েছে ঢেকে
দু হাতে কি আছে রাখা, জেনেছে কে সহজে
যে বোঝে অন্য মন, নিজেকে কি সে বোঝে
নিজেরই ছায়ার থেকে,
নিজে সরে থেকোনা...
আঁধারে যে থাকে চোখে, আলো দিয়ে ঢেকোনা....