
在手机上保存,获得更好体验
ছেলে : তুমি আমার মনের মানুষ
ভাল বাসি তোমারে,
যতন কইরা রাখছি তোমায়
আমার বুকের ভিতরে।
মেয়ে: তুমি বৃক্ষ আমি লতা
জড়াই ধরে থাকবো,
তোমারই আছি আমি
তোমারই তো থাকবো।
১) ছেলে : আমারে দুঃখ দিয়া
যদি তুমি সুখী হও,
সব দুঃখ সইয়া নেবো
যদি তুমি আমার হও।
মেয়ে : তুমি যা বলবা
সব কথাই রাখবো,
মরন যদি আসে আমার
তোমার বুকেই মরবো।
২) ছেলে : প্রথম যেদিন আমি
দেখে ছিলাম তোমারে,
ভাল বাইসা বুকের ভিতর
জায়গা দিছি তোমারে।
মেয়ে :ভালবাসি তোমায়
আর কোথাও না যাবো,
চরণ দাসী হয়ে আমি
তোমারই তো থাকবো।