
在手机上保存,获得更好体验
মন ভাঙলে কি লাগে জোড়া
ভিতর আমার সবই পোড়া
তোরে ভালোবাইসা আমার
মিটে গেছে সাধ
তোরে বিশ্বাস করাটাই আমার
ছিলো অপরাধ
যতো চাই ভুলতে তোরে
ততো বেশি মনে পড়ে
স্মৃতির জ্বালা বড় জ্বালা
ভুলে থাকা দায়
তোরে ভুলে থাকার আমার
নাই কোন উপায়
একলা থাকি একলা কাঁদি
চোখের জলে হলো নদী
পাহাড় সমান কষ্ট বুকে
রাখার জায়গা নাই
দিনে দিনে দুঃখের স্রোতে
আমি ভেসে যাই