যদি দুঃখ দিতে মনে চায়
দুঃখ দিয়া যাও আমায়
কোন বাধা দেবনা কখনো তোমায়
আমি দুঃখ পাইলে তোমার তাতে
কী আসে যায়
ছল করিয়া ছলনাতে
ভাঙ্গিলা অন্তর
আপন হবার কথা ছিল
কইরা দিলা পর
করলা আঘাত নিষ্ঠুরতায়
আমার কলিজায়
যার লাগিয়া কান্দি আমি
সে থাকে সুখে
কত কষ্টে আছি আমি
বলবোনা মুখে
করলা আঘাত নিষ্ঠুরতায়
আমার কলিজায়