ওই দুরের পথে এলোমেলো আমাকে
পারবেনা গোছাতে
ভাঙা কাচের মতো ভেঙেছ আমাকে
পারবেনা জোড়াতে
কি করে বেঁচে রবো আঁধারে আজ
তোমাকে ছাড়া
এই মন তোমাকে আজো ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হলো
খোঁজে তোমার ঠিকানা
এই মন তোমাকে আজো ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হলো
খোঁজে তোমার ঠিকানা
বুকের ভেতর জমে থাকা অভিমান
কাচের টুকরোর মতো বিঁধে যায়,
তুমি তো বেশ আছো নতুন ঠিকানায়
আমার আকাশ জুড়ে আঁধার জমে রয়।
সব থেকেও আজ আমি একা
এই শূন্যতা সয় না...
এই মন তোমাকে আজো ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হলো
খোঁজে তোমার ঠিকানা।