তোরে খুজি আকাশে,,
তোরে খুজি বাতাসে।
তোরে আমি কিভাবে যে পাই..??
নিঃসঙ্গ জীবনে ভালবাসা বিহনে
এ জীবন কেমনে কাটাই ??
কি করে বোঝাই তুই ছাড়া আমি যে অসহায়।।
ওরে মন মনরে মনের মানুষ কোথা পাই..??
জোয়ার ভাটায় জীবন তরী চলেরে বাহিয়া,
কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া।
কি করে বোঝাই আমি তোর পরশ পেতে চাই।
ওরে মন মনরে মনের মানুষ কোথা পাই..??
আকাবাকা পথে বৃথা ঘুরিয়া ফিরিয়া,
সুখের ঠিকানা কেউ দিলনা বলিয়া।
কি করে বোঝাই আমি তোর পরশ পেতে চাই।
ওরে মন মনরে মনের মানুষ কোথা পাই..??