
在手机上保存,获得更好体验
রঙের দুনিয়ায় ঘুরছো তুমি রঙিন চশমা পরিয়া
ভাবছো কি মন, কভু তুমি যাবে হঠাৎ মরিয়া।
রঙ তামাশায় বিভোর হয়ে কাটছে প্রতি রোজ
কেমন করে যাচ্ছে সময় রাখছো কি তার খোঁজ
আসছে ধেয়ে মরণ কাছে, দাও পাপের কাজ ছাড়িয়া।
জন্ম হলে মরতে হবে জানো যেমন ঠিক
কর্ম যদি না হয় ভালো আছে অনেক ধিক
পুণ্য যদি না থাকে মন, নিবে দোজখ টানিয়া।
মত্ত হয়ে মরিচিকার পিছে চলছো তুমি আজ
ভুলছো কেনো এইখানে কি ছিলো সেই কাজ
থাকতে সময় হও হুশিয়ার, উঠো নেশা কাটিয়া