বুকে কষ্ট জমে জমে
পাহাড় সমান হয়
চোখে কান্না জমে জমে
সাগর সমান হয়
তুমি অন্যকে ভালবেসছো
আমাকে নয়
তোমায় ভালবেসে পেলাম
তোমার পরিচয়
অবলীলায় করলে আঘাত আমার বিশ্বাসে
স্বার্থের আগুন ছিলো বুঝি
তোমার নিঃশ্বাসে
তুমি অন্যকে ভালবেসেছো
স্বপ্নো ভেঙে করলে চুরমার
তুমি নিজ হাতে
যন্ত্রণাতে গুমড়ে কাঁদি
আমি সব রাতে