
在手机上保存,获得更好体验
আমাকে ভুলে যেও না
আমাকে ছেড়ে যেও না
এ কথা বলবো যে সেই সাধ্য তো আমার আর নেই
তোমায় ধরে রাখবো যে সেই সামর্থ বুঝি নেই
শর্ত দিয়ে কি হয় ভালোবাসা
ছটফট করবে মন পালাতে চাইবে মন ভাঙবে আশা
তার চেয়ে ভালো মুক্ত আকাশে উড়ে বেড়াও
স্বাধীন তুমি বাঁধন হারা হয়ে যাও
যদি ইচ্ছে হয় পেতে আমায় আনমনে
ডেকো আমায় তুমি সেই নাম ধরে
যদি ভালোবাসো সত্যি আমায় সঙ্গোপনে
রেখো আমায় তোমার সঞ্জিবনে
ভালোবেসে যাবো তোমায় নিরবধি
পেরিয়ে যাক একাধিক শতাব্দী
যদি সত্যি আবার পূর্ণজন্ম পাই
তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসতে চাই