আর কতো ভালো বাসলেরে বন্ধু
তুমি হইতারে আমার।
আর কি বলো ছিলোরে বাকি
তোমারে দেওয়ার ।
১)দুঃখ কষ্টের জীবন আমার
সুখ চাই না রে আর।
এতো আশা দিয়া তুমি
বাসর সাজাও কার।
২) পুড়তে পুড়তে পুইড়ারে আমি
হইছি রে অঙ্গার।
আর কতো পোড়াইলে নিঠুর
মিটবে স্বাধ তোমার ।
৩) পিরিতের শেল মারতে বুকে
মায়া নাই তোমার ।
যার নয়নের মণিরে তুমি
তুমি যার অলঙ্কার রে ।