
在手机上保存,获得更好体验
রক্তের বন্ধন কি ছিড়ে ফেলা যায়
স্বার্থটানে কি মানুষ পর করে হায়
মনে হয় সবই আছে পৃথিবীর উপর।
সাজানো স্বপ্ন ও আছে শুধু নেই ঘর
একজনই আছে যার কাঁদে মন ভিজে নয়ন।
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন
মিথ্যে গল্প ঢেকে রাখে সত্য প্রিয়জনকে দূরে ঠেলে দেয়
আশা করে নিরাশা বিবেক টাও অন্ধ মায়ার টান ও কেড়ে নেয়
একজনই আছে যার কাঁদে মন ভিজে নয়ন।
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন
প্রতিদান কিছুই না শুধু আদরের ছায়াতলে একটু ভালোবাসা
স্বার্থটানে অনিয়ম গুলো ভেঙে দিলো জিবনের সকল আশা
একজনই আছে যার কাঁদে মন ভিজে নয়ন।
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন
রক্তের বন্ধন আমাদের রক্তের বন্ধন