
在手机上保存,获得更好体验
টাকা আছে সবই আছে
টাকা নাই কিছু নাই
টাকার চেয়ে বড় বন্ধু
দুনিয়াতে নাই
টাকা আছে প্রেম আছে
টাকা নাই প্রেম নাই
টাকা না থাকলে প্রেমের পিছে
ঘুইরা লাভ নাই
ওরে সময় থাকতে করো সবাই
টাকা কামাই
ভালো থাকতে লাগে টাকা
ভালোবাসতেও লাগে টাকা
টাকা থাকলে আপন মানুষ
উইড়া আসে ভাই
টাকা থাকলে ভালোবাসার
কোন অভাব নাই
বাঁচতে গেলে লাগে টাকা
মরতে গেলেও লাগে টাকা
টাকা থাকলে ন্যায় অন্যায়
বলে কিছু নাই
টাকা থাকলে তুমি রাজা
গোলাম সবাই