
在手机上保存,获得更好体验
পরান বন্ধু গেলা কোথায়, মরি প্রেমো বিষের ব্যথায়
আজো আমি রইলাম হায়রে তোমারি আশায়...
বারে বারে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ।
হৃদয় মাঝে পুইশা ছিলাম খুবই যত্ন করে
সেই হৃদয়টা কয়লা হইল প্রেমাগুনে পুড়ে (X2)
হারায় গেলা কোন অজানায়, খুঁজলাম কত ভুল ঠিকানায়
আজো আমি রইলাম হায়রে তোমারি আশায়...
বারে বারে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ।
এত দিনের স্বপ্ন আশা কেনো ভাইঙ্গা দিলা
দুঃখ দিয়া সারি সারি সুখটা কাইরা নিলা (X2)
নিলা কেনো চিরো বিদায়, দুঃখের বাঁশি কে বাজায়
আজো আমি রইলাম হায়রে তোমারি আশায়...
বারে বারে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ।