Onner Dos Dhorte-Shafiq Adnan

Onner Dos Dhorte

歌手:Shafiq Adnan

专辑:Mon Mohajon

时间:2023-07-22

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

অন্যের দোষ ধরতে নিজের

চিন্তা মাথায় রেখো

নিজের সামনে নিজেই দাঁড়াও

আয়নাতে মুখ দেখো ॥

অন্যের বেলা ভুল ধরাটা

সহজ হয় যত

নির্ভুল কাজ করা বন্ধু

কঠিনও ঠিক ততো

অন্যকে শেখাতে কিছু

নিজেই আগে শেখো ॥

চলতি পথে কারো মাঝে

যদি ভুল পাও

সংশোধনের জন্যে তুমি

পরামর্শ দাও

দোষে গুণে মানুষ আমরা

এটা জেনে রেখো ॥

নিজে পালন করো না যা

অন্যকে বলো না

ভালো কাজে উৎসাহ দাও

মন্দে করো মানা

তোমার দোষও ঢাকবেন আল্লাহ

অন্যের যদি ঢাকো ॥

展开显示全部歌词