আইবা কইয়া আজ নিশিতে
কেন বন্ধু আইলা না
তোমার লাইগা সাজাই ছিলাম
ফুলের ও বিছানা।(২)
১) দেখে ছিলাম কত যে স্বপন
হবে, তোমার আমার মিলন
বুকেতে বুক মিশাইয়া করবো
ভাবের আলিঙ্গন।(২)
নয়ন ভরে দেখবো তোমার (২)
চাঁদ বদন ওই মুখ খানা।
২) কত আশা ছিলো এই মনে
সারা নিশি কাটাবো দুজনে
তোমার বুকে রাইখা মাথা
প্রেমের আলাপনে(২)
আশা দিয়া করলা নিরাশ (২)
তুমি মানুষ ভালো না।
৩) পাগল সজীব কেঁন্দে কয়
ভালোবাসা বলে কিছু নয়
বেশি ভালবাসলে শুধু
কষ্ট পেতে হয়।(২)
আমার কষ্ট বুঝবে তারা (২)
দুঃখ পাইছে যেই জনা।