Poro-Sakibullah Shamim

Poro

专辑:Poro

时间:2026-04-06

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

এ.এস. এম. তসলিম উদ্দীন

Tune & Singer : Sakibullah Shamim

-------------------------

পরের দেয়ায় হয় না কিছু

নিজের ভাগ্য গড়ো

ভাগ্য গড়ার প্রথম সবক

পড়ো এবং পড়ো।।

::

পরের পিছে হেঁটে হেঁটে

হয় না কিছু সার

নিজের রাস্তা নিজেই করো

থাকবে না ভয় আর।

আলোকিত করতে জীবন

কোরআন হাদীস ধরো।।

::

পরের দিকে পড়লে দু চোখ

নিচের দিকে তাকাও

নিজের লক্ষ্যে পৌঁছতে এবার

কঠিন পথটি মাড়াও।

সত্য ন্যায়ের পথটি ধরে

হতে পারো বড়ো।।

::

জীবন জুড়ে কাঁটা পাবে

ফুলটি নিজের ছিঁড়তে হয়

সততার পথ ধরলে তুমি

করবে একদিন বিশ্বজয়।

খোদার বিধান আনতে ধরায়

একসাথে হও জড়ো।

展开显示全部歌词