Emon Ekta Jhor Utuke-Hemanta Mukhopadhyay

Emon Ekta Jhor Utuke

时间:1997-02-12

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

Emon Ekta Jhor Utuke - Hemanta Mukhopadhyay

Written by:Hemonta Mukhopadhyay

এমন একটা ঝড় উঠুক

কোনদিন যেন কোন ফুল আর ফুটতে পারে না

এখন এমন মেঘ করুক

যেন মেঘ ছিঁড়ে কোনদিন চাঁদ উঠতে পারে না

এমন একটা ঝড় উঠুক

কোনদিন যেন কোন ফুল আর ফুটতে পারে না

এখন এমন মেঘ করুক

যেন মেঘ ছিঁড়ে কোনদিন চাঁদ উঠতে পারে না

এমন একটা ঝড় উঠুক

ঝড় উঠুক

ঝড় উঠুক

সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে

কোনদিন যেন সুখস্বপ্নের ছবি কেউ না আঁকে

সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে

কোনদিন যেন সুখস্বপ্নের ছবি কেউ না আঁকে

হৃদয়ের রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে

সুখ সারি যেন একসাথে আর জুটতে পারে না

এমন একটা ঝড় উঠুক

কোনদিন যেন কোন ফুল আর ফুটতে পারে না

এমন একটা ঝড় উঠুক

ঝড় উঠুক

ঝড় উঠুক

তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে

হয়তো বা কিছু হয়

ভালোবাসা নাও মনে হতে পারে

বেহিসেবি পরিচয়

নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত

পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছি যত

তাই হিসেবের মত ভালোবাসা আজ হয়ে থাক সংযত

কিছুতেই যেন কারো খুশি কেউ লুটতে পারে না

এমন একটা ঝড় উঠুক

কোনদিন যেন কোন ফুল আর ফুটতে পারে না

এখন এমন মেঘ করুক

যেন মেঘ ছিঁড়ে কোনদিন চাঁদ উঠতে পারে না

এমন একটা ঝড় উঠুক

ঝড় উঠুক

ঝড় উঠুক

展开显示全部歌词