
在手机上保存,获得更好体验
কৃষ্ণ বলে আমার রাধা
বদন তুলে চাও !
আরে রাধা বলে কেন মিছে
আমারে জ্বালাও !
মরি নিজেরই জ্বালায়
কৃষ্ণ বলে রাধা দুটো
প্রাণের কথা কই !
আরে রাধা বলে,
এখন তাতে
মোটেও রাজি নই !
সর ধোঁয়ায় মরি !
কৃষ্ণ বলে সবাই বলে
আমার মোহন বেণু,
আরে রাধা বলে ও হো
শুনে আমি মরি গেনু।
আমায় ধর ধর(ধর ধর)
কৃষ্ণ বলে পীতধড়া
বলে আমায় সবে
আরে রাধা বলে বটে
হল মোক্ষ লাভটি তবে
থাকার খাওয়া দাওয়া
(খাওয়া দাওয়া)
কৃষ্ণ বলে আমার রূপে
ত্রিভুবনটি আলো
রাধা বলে তবু যদি না
হতে মিশ কালো
রূপ তো ছাপিয়ে পড়ে
(ছাপিয়ে পড়ে)
কৃষ্ণ বলে আমার রূপে
মুগ্ধ ব্রজবালা !
আর রাধা বলে ঘুম হচ্ছে না
এতো ভারী জ্বালা !
তাতে আমারই কি !
(আমারই কি !)
কৃষ্ণ বলে রাধা তোমার
কিবা চারূ কেশ !
আর রাধা বলে কৃষ্ণ তোমার
পছন্দটা বেশ !
সেটা বলতেই হবে
(বলতেই হবে)
কৃষ্ণ বলে রাধা তোমার
দেহ স্বর্ণলতা !
রাধা বলে কৃষ্ণ তোমার
ভাষা মিষ্টি কথা !
যেন সুধা ঝরে
(সুধা ঝরে)
কৃষ্ণ বলে এমন বর্ণ
দেখিনি তো কভু !
আরে রাধা বলে হ্যাঁ
আজ সাবান মাখিনি তবু !
নইলে আরো সাদা !!
(আরো সাদা !)
কৃষ্ণ বলে তোমার কাছে
প্রতি কথাই লাগে ?!!
আরে রাধা বলে এসব কথা
বললেই হত আগে !!
গোল তো মিটেই যেত !
(মিটে যেত !)
রাধা কৃষ্ণের মিলন হল
ঝগড়া বিবাদ শেষে
সবাই মিলে হরি বল
প্রেম,ভালবেসে।
হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
যাদবায় মাধবায় কেশবায় নমঃ
গোপাল গোবিন্দ রাম শ্রী-মধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন-মোহন