
在手机上保存,获得更好体验
তুমি যেন আজ ফুটলে হেসে আলোকের কুঞ্জবনে
হাজার তারা বলে কথা তোমাকে কাছে পেয়ে
মধুময় হলো তাই যামিনী।
রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে
চুপিসারে কথা কয় গোপনে গোপনে
মাধবীলতা দেখো, ঢলে যায় পিয়ালে
অভিসারে মেতে রয় সুজনে দু’জনে।
জোনাকীরা আলো জ্বেলে তোমাকে যায় ডেকে
গোলাপ পাঁপড়ি মেলে ভ্রমরের গুঞ্জনে...
কাজল আঁধার নীড়ে, দীপ নেভা রাত ঘিরে
বসে জাগি আমি একা তুমি যেন এলে ফিরে
প্রিয়জনে হবে মেলা বিজনে নির্জনে
অভিসারে মেতে যেন কূজনে- কূজনে।