কত বছর কেটে গেছে…
তবুও আজও মনে হয়,
কলেজ ছুটি হলেই তোরা সবাই
গেটের সামনে দাঁড়িয়ে আছিস…
কলেজ গেটের সামনে, সকালবেলার ভিড়,
চোখে অজস্র স্বপ্ন, বুকের ভিতর নীড়।
হাতে অর্ধেক খাতা, ব্যাগে অসম্পূর্ণ ক্লাস,
তবুও বন্ধুদের সাথেই কেটে যেতো সর্বনাশ।
ক্যান্টিনের ওই টেবিল, আজও কি খালি আছে?
যেখানে পাঁচ টাকার চায়ে পৃথিবীটা মিশে থাকত পাশে।
এক প্লেট চাউমিন ভাগ হয়ে যেতো পাঁচজনে,
কারও পকেটে টাকা নেই, তবুও সুখ ছিল মনে।
রকের ওপর বসে, চলতো রাজনীতি, প্রেম, গান,
কেউ গিটার বাজাতো, কেউ লিখতো অভিমান।
সিগারেটের ধোঁয়ায় হারিয়ে যেতো অজানা ভয়,
তখন তো বুঝিনি, এই দিনগুলোই সবচেয়ে বড়মাপের ক্ষয়।
ক্লাসরুমের শেষ বেঞ্চটা আজও কি আমায় খোঁজে?
বোর্ডে লেখা অসমাপ্ত স্বপ্নগুলো কি এখনও রোজে?
যে মেয়েটা চুপচাপ তাকিয়ে থাকতো জানালার পাশে,
আজ সে কি অন্য কারও নামে বেঁচে আছে?
ওই গিটারের সুরে কেঁদে উঠতো মন,
প্রথম প্রেমের ছোঁয়ায় বদলে গেছিল জীবন।
কলেজের দিনগুলো আজও ঘুম ভাঙায়,
পুরোনো সেই হাসিগুলো আজও কাঁদায়।
চায়ের কাপের ধোঁয়াতে ভাসতো হাজার কথা,
কারও চোখে প্রেম ছিল, কারও বুকভরা ব্যথা।
আজ সবাই বদলে গেছে সময়ের নিয়মে,
শুধু স্মৃতিগুলো বেঁচে আছে পুরোনো অ্যালবামে।
প্রক্সি দিয়ে পালিয়ে সিনেমা দেখার দিন,
ধরা পড়ে গেলে সবাই বলত— “ভাই, ছিলাম না সেদিন!”
বৃষ্টিভেজা করিডোর, ভেজা চুলের গন্ধ,
এক ছাতার নিচে দাঁড়িয়ে তৈরি হতো সম্পর্ক।
সে বলেছিল — “কখনও ছেড়ে যাস না প্লিজ”,
আমি হেসে বলেছিলাম — “তোকে ছাড়া বাঁচবো কীস?”
আজ সে অন্য শহরে, অন্য কারও ঘর,
আর আমি মাঝরাতে শুনি পুরোনো গিটারের স্বর।
বন্ধুরা বলতো — “ভাই, একদিন সবাই হারিয়ে যাবো”,
তখন হাসতাম শুধু… বুঝিনি সত্যি হবে এত তাড়াতাড়ি কভু।
এখন WhatsApp group টা নিঃশব্দ পড়ে রয়,
কেউ আর রাত জেগে বলে না — “ভাই, নিচে আয়।”
ডিগ্রি পেলাম ঠিকই, হারিয়ে ফেললাম মানুষগুলো,
চাকরি পেলাম ঠিকই, হারিয়ে গেলো বিকেলগুলো।
এখন ক্যান্টিন নেই, নেই সেই শেষ বেঞ্চ,
শুধু স্মৃতিগুলো বুকের ভিতর করে রক্তক্ষরণ endless…
মাঝে মাঝে পুরোনো shirt টার গন্ধ নিলে মনে হয়,
কলেজটা এখনও কোথাও বেঁচে রয়…
কেউ একজন এখনও গিটার হাতে বসে আছে,
আর আমি দেরি করে ফেলেছি বলে রাগ করে আছে…
ওই গিটারের সুর আজও ডাকে আমায়,
সিগারেটের শেষ টান আজও কাঁদায়।
যারা ছিল প্রাণের মতো, আজ তারা গল্প শুধু,
সময় নামের শহরটা কেড়ে নিয়েছে সবকিছু।
পুরোনো বেঞ্চেতে আজও লেখা দুটো নাম,
বৃষ্টি এলেই হয়তো ভিজে ওঠে সেই অব্যক্ত অভিমান।
ফিরে যেতে মন চায় সেই কলেজের রাস্তায়,
যেখানে বন্ধুত্ব মানেই ছিল —
“তুই থাকলে সব ঠিক হয়ে যায়…”