Mone-Chandrabindoo

Mone

歌手:Chandrabindoo

专辑:Juju

时间:2003-09-12

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

মন হাওয়ায় পেয়েছি তোর নাম

মন হাওয়ায় হারিয়ে ফেললাম (২)

হাওয়া দিল শিরশিরানি ডাক

হাওয়া দিল ডানা

হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল

ভুল ঠিকানা(২)

মন রে

হলুদ অালোয় হাওয়ার অাবীর মাখলাম

এ হে হে হে হে

এ হে হে হে হে হে (২)

মন অালেয়া পোড়ালো খালি হাত

মন জাগে না জাগে না সারারাত (২)

জেগে থাকে ঘুম পাহারের মন কেমন আলো

দুর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো (২)

মন রে

ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম

এ হে হে হে হে

এ হে হে হে হে হে (২)

আদরের দাগ যদি মোছে

এই নাও কিছু ঘুমপারানি গান অালগোছে

বোঝোনা এটুকু শিলালিপি

মন রে

ব্যাথার আদরে অবুঝ আঙুল রাখলাম

এ হে হে হে হে

এ হে হে হে হে (২)

মন বুকের ভিতরে যে নরম

মন ছুয়ো না ছুয়ো না এরকম (২)

ছুয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা

বেপাড়ায় কাঁদবে না এমা ছি ছি বোকা (২)

মন রে

না হয় পকেটে খুচরো পাথর রাখলাম

এ হে হে হে হে

এ হে হে হে হে হে (৭)

展开显示全部歌词