এক ফাল্গুনী পাতা ঝরা বিকেলে
পাখিরা গাইছিলো গান
সে গানের সুরে সুরে
হ্রদয় করিডোরে
জেগে ওঠে এই মন প্রান
হটাৎ চেয়ে দেখি হ্রদয়ে দেয় উঁকি
ছোট ছোট প্রিয় অভিমান
ফেলে আসা স্মৃতির বাগান।।
দুজনে মিলে আজ দুহাতে রেখে হাত
গেঁথে রবো এক মালায়।
আজ আমাদের কাটুক সময়
সাথে নিয়ে মৃদু বাতাস হাসবে ঐ নীল আকাশ।।
তোমার যত চাওয়া হোক সবই পাওয়া নেই আর কিছু পাবার