হারিয়েছি মন
জানিনা কি কারণ
আনমনে ভাবি যে তোমায়,
গল্পে বাঁধা মন
খুঁজি শুধু অকারণ
স্বপ্নেতেও তোমাতে হারাই।
সত্যি বলতে জানাতে চাই
ভালোবাসি যে তোমায়,
আজ এই কথাটি বলতে চাই
ভালোবাসি যে তোমায়।
মেঘের মতো নরম ছোঁয়ায়
আবেশে তুমি জড়াও আমায়,
আঙুলে আঙুলে মেখে থাকা
তোমার স্পর্শ চাদর বুলায়।
তুমি জানতেও চাওনি
কখনো আমায়,
তাই সত্যিটা আজ বলতে চাই—
ভালোবাসি যে তোমায়।
ভাবনারা যদি দূরে থাকতো
ইচ্ছেরা কি ডানা মেলে রাখতো?
কাছে তবুও ছুঁতে না পেলে
হারাবে না মন, আমার তাকি মানতো?
তুমি বুঝতেও পারোনি
কখনো আমায়,
তবু এই কথাটা বলতে চাই—
ভালোবেসেছি তোমায়।