在手机上保存,获得更好体验
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি,
আমার ভাইয়ের রক্ত সবার জন্য জারি।
আমি কি ভুলতে পারি,
বলো আমি কি ভুলতে পারি?
স্লোগানে স্লোগানে রাজপথ,
মুখরিত ছিলো মায়ের ভাষা, দেশের ভাষা চাওয়াও অবিরত।
বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় আশা করি,
আমি কি ভুলতে পারি?
মনেতে প্রাণেতে একটাই,
ছিলো মোদের জারি।
আমার ভাষায় আমি যেনো কথা বলতে পারি,
ভাষা পেলাম প্রাণের দামে, রক্তে ভাসা তরী,
আমি কি ভুলতে পারি?
স্লোগানে স্লোগানে রাজপথ,
মুখরিত ছিলো মায়ের ভাষা, দেশের ভাষা চাওয়াও অবিরত।
বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় আশা করি,
আমি কি ভুলতে পারি