চন্দ্রমুখী
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
শিল্পী : সোহেল রানা
সুরকার ও সংগীত আয়োজন : কেডি বিজন
প্রজেক্ট : প্রোটিউন ফোক ফিফটি
লেবেল : প্রোটিউন
০৪/০১/১৩
আমি অবাঞ্চিত হইলাম প্রেমের নামে।
বুকটা ভরা ভালোবাসা
চন্দ্রের মত জ্বলে।
তবু চন্দ্রমুখী আমার পথে
একবারও না থামে।।
আমি অবাঞ্চিত হইলাম প্রেমের নামে।
লাভের চেয়ে ক্ষতি বেশী
হইলো এ জীবনে।
ভালোবাসার পথে হাটলাম
অচেনা সন্ধানে।।২
কেউ বোঝেনা মনের ব্যথা
চোখে আন্ধার নামে।।
তবু চন্দ্রমুখী আমার পথে
একবারও না থামে।।
আমি অবাঞ্চিত হইলাম প্রেমের নামে।
কূল ছাড়িয়া অকূলেতে
বাইলাম প্রেমের তরী।
ভালোবাসায় সব হারাইয়া দুঃখের মহল গড়ি।।২
অন্তরেতে কষ্ট পুষি
স্বপ্ন ভাঙার দামে।।