Agune Poramon-Shafiq Adnan

Agune Poramon

歌手:Shafiq Adnan

专辑:Mon Mohajon

时间:2023-07-22

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ

দিবানিশি সুখ খুঁজে ফেরে

দমের গাড়ী চলছে দূরে

সে ব্যথায় গুমরে মরে

পথচলা শেষ হলে করবে কী তখন ॥

রঙের এই দুনিয়ায় হাসো কেন মন

ভেবে দেখো এই দুনিয়া নয়তো রে আপন

জীবনের সাঙ্গ হলে কী হবে ওপার গেলে

ভব ঘরে কী করিলে জবাব রে তখন ॥

সাধের এই মায়ার বাঁধন কেন ছেড়ে হায়

চার জনের কান্ধে ভরে মাটির ঘরে যাই

পিতা মাতা আত্মীয়-স্বজন ক্ষয়িবে প্রেমের বাঁধন

দু’দিনের রঙ্গ খেলায় কে বলো আপন ॥

展开显示全部歌词