
在手机上保存,获得更好体验
তোর ভিতরে নাইরে মায়া
মহব্বতের ছিটা
আঘাতে করলি জখম
আমার বুকের ভিটা
তুই হইলি কার আপন
ভেঙ্গে দিলি আমার মন
কার উঠোনে করলিরে তুই
সুখের বীজ বপন
কত আপন ছিলিরে তুই
বুঝলি না একবার
পেয়ে সুযোগ কষ্ট দিলি
মনে হাজার বার
ঠেলে দিলি অন্ধকারে
মুখ বুঝে সইলাম
ভাঙ্গা মনে আর্জি আমার
তোরে শুধু চাইলাম
তুই হইলি কার আপন
ভেঙ্গে দিলি আমার মন
কার উঠোনে করলিরে তুই
সুখের বীজ বপন
বুঝি নাইরে মন ভুলাইয়া
দিয়া যাইবি ফাঁকি
তাহলে কি পুষাতাম তোরে
ওরে নিঠুরপাখি
শূন্য করে বুকের খাঁচা
খুঁজে নিলি কারে
ছিলাম না তোর মনের মানুষ
তাই রাখিলি দূরে
তুই হইলি কার আপন
ভেঙ্গে দিলি আমার মন
কার উঠোনে করলিরে তুই
সুখের বীজ বপন