Mone Pore Aaj - Prantik/Indrajit
মনে পড়ে
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে
ফিরিয়া আসিবে খেলিবে আবার
ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা
মনে পড়ে
আজো আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়
আজো আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে
গান থেমে যায়
হায় ফিরে আসে পাখী বুকে বিঁধে অবহেলা
মনে পড়ে
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে