
在手机上保存,获得更好体验
সুখ দিলিনা দুঃখ দিলি
অন্তরটারে ভাইঙ্গা দিলি
আমার আল্লায় করব তোর বিচার
তোর নিঠুর স্বার্থের খেলায়
আমারে তুই করলি ব্যবহার
যন্ত্রণাতে জ্বলে জ্বলে
দিবানিশি চোখের জলে
ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস
আমি বড় ভুল করেছি
কইরা তোরে বিশ্বাস
নিষ্ঠুরতা কাকে বলে
তোর নিষ্ঠুরতার ছলে
আমি হইলাম শেষ
আমারে কান্দাইয়া তুই
সুখেই আছিস বেশ